নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর
নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর
শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ফাজিল অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাফর হোসেন খান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিলেট বিভাগের প্রতিযোগীদের অংশগ্রহণে হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলার জেলা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীরা পাঁচটি ক্যাটাগরিতে অংশ নেন। নজরুলের কবিতা আবৃত্তি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন জাফর হোসেন খান। জাফর হোসেন খানের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। তিনি মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় অধ্যয়নরত। একজন ক্বারী ও নাশিদশিল্পী হিসেবে পরিচিত জাফর পড়াশোনার পাশাপাশি নাশিদ পরিবেশন ও কবিতা আবৃত্তির চর্চা করে আসছেন। তাঁর এই অর্জন সাংস্কৃতিক অঙ্গনে বহুমুখী প্রতিভার স্বাক্ষর বহন করছে। বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। জাফর হোসেন খানের এ সাফল্যে তাঁর শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। জাতীয় পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে তিনি গৌরব বয়ে আনবেন এমন প্রত্যাশা তাঁদের।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



