তিস্তা ব্যারেজ পরিদর্শনে ৩ মন্ত্রী
তিস্তা ব্যারেজ পরিদর্শনে ৩ মন্ত্রী

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
শুক্রবার (১৯ জুন) দুপুরে নীলফামারী হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ববৃহ্য তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিস্তা ব্যারেজে তিন মন্ত্রী পরিদর্শন উপলক্ষে
তিস্তা বাচঁলে উত্তরবঙ্গ বাঁচবে, তিস্তা বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানে জলঢাকা হতে তিস্তা ব্যারেজ পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তায় তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। তিস্তা সেচ প্রকল্পের ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি,সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি, রোকনউদ্দিন বাবলু এমপি। নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি ক্ষতিগ্রস্ত তিস্তা ব্যারেজ এলাকা গুলো মন্ত্রীদের ঘুরে দেখান। ব্যারেজ এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী গণমাধ্যম কর্মীদের বলেন এই মেঘা প্রকল্প ৯ জন প্রকৌশলীর মাধ্যমে বাস্তবায়নে অর্থের হিসাব দিয়েছেন প্রায় ১৩ হতে ১৪ হাজার কোটি টাকার প্রয়োজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন এই অঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটাতে তিস্তা সেচ প্রকল্প শুরু করেছিলেন। আজ তারই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নিজেই তদারকি করেছেন। এই মেলা প্রকল্পটি যত দ্রুত সম্ভব দেশী ও বিদেশী প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: