মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬

তজুমদ্দিনে ৬ কোটি টাকার স্লুইসগেট নির্মাণে অনিয়মের অভিযোগ

21 April, 2026 12:38:22
তজুমদ্দিনে ৬ কোটি টাকার স্লুইসগেট নির্মাণে অনিয়মের অভিযোগ

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধিঃ
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি স্লুইসগেট প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, স্লুইসগেটের ওপর প্রয়োজনীয় মাটির পরিবর্তে বালু ব্যবহার করে কাজ করা হচ্ছে, যা ভবিষ্যতে বাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

নিম্নমানের উপকরণ ব্যবহার এবং মাটির পরিবর্তে বালু দিয়ে ভরাট করায় সরকারি উন্নয়ন প্রকল্পটি সুবিধার বদলে উপজেলাবাসীর লক্ষাধিক মানুষকে ঝুঁকির মুখে ফেলেছে বলে দাবি করছেন সচেতন মহল।

প্রকল্পের কাজ চলাকালীন সময়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নিয়মিত উপস্থিত না থাকায় নির্মাণকাজের মান নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালী সিদ্ধান্তে অতীতে এই এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বর্তমানে নির্মাণে কোনো ধরনের অবহেলা হলে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তানভীর হাসান বলেন, “এখনো মাটি দেওয়ার প্রয়োজন হয়নি। ভবিষ্যতে মাটি দিয়ে ভরাট করা হবে।”

বিশেষজ্ঞদের মতে, স্লুইসগেট বা বাঁধ নির্মাণে মাটির যথাযথ ব্যবহার ও সঠিক কম্প্যাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে অতিরিক্ত বালু ব্যবহার করলে কাঠামোর স্থায়িত্ব কমে যেতে পারে এবং পানি প্রবেশের ঝুঁকি বাড়ে।

প্রশাসনের দ্রুত নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে এলাকাবাসীকে আবারও দুর্ভোগ পোহাতে হতে পারে বলে দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport