ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক, ৬ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক, ৬ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে সেবনরত অবস্থায় মো. সুজন আলী (৪৮) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক সুজন আলী ধর্মপুর এলাকার মো. মোজাম্মেলের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শাকিলার রহমান।
অভিযানটি পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



