শনিবার ১৫ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৫ পিচ ইয়াবাসহ আটক ১

14 August, 2026 12:12:23
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৫ পিচ ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও:

​ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের অভিযানে ৫ (পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মানিক হক (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, ১৩ আগস্ট রাত ১২টা ২০ মিনিটে রুহিয়া উপজেলাধীন ৫ নম্বর রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও গ্রামের মো. মামুন মিয়ার চাতালের পশ্চিম পার্শ্বে কশালগাঁও থেকে রামনাথ বাজারগামী পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫ পিচ কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​এ ঘটনায় রুহিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (মামলা নম্বর-০৪, তারিখ- ১৩/০৮/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে।
​গ্রেফতারকৃত মানিক হক রুহিয়া উপজেলার কশালগাঁও (কালীবাড়ী স্কুলপাড়া) এলাকার মো. সমারুর ছেলে।
এ বিষয় রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামাল বলেন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২:৩০ মিনিটে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ মোঃ মানিক হককে পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport