সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬

টাকা না দিলে হয়রানি সাদুল্লাপুরের ইউনিয়ন পরিষদে দুর্নীতির অভিযোগ

7 May, 2026 7:07:30
টাকা না দিলে হয়রানি সাদুল্লাপুরের ইউনিয়ন পরিষদে দুর্নীতির অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬ নম্বর ধাপেরহাট ইউনিয়ন পরিষদে নানা অনিয়ম ও সেবাগ্রহীতাদের ভোগান্তির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একজন ব্যক্তি সরকারি কর্মকর্তা না হয়েও গুরুত্বপূর্ণ চেয়ারে বসে কার্যক্রম পরিচালনা করছেন, যা নিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছে।
ভুক্তভোগীদের অভিযোগ, জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ সংগ্রহ করতে গেলে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। নির্ধারিত সরকারি ফি প্রদান করার পরও বিভিন্ন অজুহাতে বাড়তি অর্থ দাবি করা হয় বলে জানিয়েছেন তারা।
এছাড়া কেউ অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট কাগজপত্রে ত্রুটি দেখিয়ে হয়রানি করা হয়। পরে দুই থেকে তিন দিন পর আবার আসতে বলা হয়, ফলে সাধারণ মানুষকে বারবার অফিসে গিয়ে সময় ও অর্থের অপচয় করতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে অভিযুক্ত ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তবে তার প্রকৃত দায়িত্ব ও পরিচয় সম্পর্কে কোনো স্পষ্টতা পাওয়া যায়নি, যা স্থানীয়দের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ এ ধরনের হয়রানির শিকার না হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard