সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে দুটি খাল খনন কাজের উদ্বোধন

2 May, 2026 8:23:35
ঝালকাঠির রাজাপুরে ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে দুটি খাল খনন কাজের উদ্বোধন

মো ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি,ঝালকাঠিঃ

ঝালকাঠির রাজাপুরে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে দুটি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২ মে) সকালে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠী এলাকার গোড়াখাল থেকে খনন কাজ শুরু হয়। এই খালটি মরহুম মো. সাহেব আলী শিকদারের বাড়ি, ঘরামিবাড়ির পাশ, ভাতকাঠী আদাখোলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা হয়ে আমিন বাড়ির পাশ দিয়ে আদাখোলা ধোপা বাড়ি পর্যন্ত বিস্তৃত।

পরে বেলা ১১টার দিকে রাজাপুর সদর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে সোহরাব মোল্লার বাড়ি হয়ে শিকদার বাড়ি পর্যন্ত আরেকটি খাল খনন কাজের উদ্বোধন করেন এমপি জামাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল বসার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খাল দুটি খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard