ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ডিবির (গোয়েন্দা পুলিশ) বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাটিখালঘাটা এলাকার সোনিয়া (৩৫) এবং পশ্চিম পাটিখালঘাটা এলাকার মো. সেলিম হাওলাদার (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জের নির্দেশনায় এসআই সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সেলিম হাওলাদারের বসতঘরের রান্নাঘরে তল্লাশি চালিয়ে সোনিয়ার কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১০ টাকা এবং সেলিম হাওলাদারের কাছ থেকে আরও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই সুজন চন্দ্র রায় জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাঠালিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



