শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬

জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান মোঃ সুলেমান মিয়া এলাকায় ব্যাপক সাড়া

27 November, 2026 9:09:42
জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান মোঃ সুলেমান মিয়া এলাকায় ব্যাপক সাড়া

মোঃ কামরান হোসেন, নেত্রকোনা ময়মনসিংহঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোহাম্মদ সুলাইমান মিয়া।

তিনি জারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক দুইবারের নির্বাচিত সভাপতি এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন।

তিনি পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী। তিনি বলেন,আমি আমার এলাকার উন্নয়নের জন্য অনেকদিন ধরে কাজ করে আসছি। মানুষের সুখে দুঃখে পাশে আছি থাকতে চাই।

তিনি আরও বলেন, আমি এলাকার রাস্তাঘাট, শিক্ষার ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি।

আগেও দুইবার চেয়ারম্যান নির্বাচন করেছি, একবার ধানের শীষ প্রতীক নিয়ে করেছি। দল যদি আমাকে আবার মনোনয়ন দেয়, আমি নিঃস্বার্থভাবে কাজ করবো। গরিবের অর্থ খাওয়ার ইচ্ছা আমার নেই। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, তা দিয়েই আমি চলতে পারি।

সরকার গরিবের জন্য যে বরাদ্দ দেবে, তা আমি সঠিকভাবে গরিবের মাঝে বিলিয়ে দেবো। আমি এই ইউনিয়নটাকে একটি উন্নত, মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমার কোনো চাওয়া-পাওয়া নেই, আমি শুধু মানুষের সেবা করতে চাই।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard