রবিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ছাতকে পুলিশের এক অভিযানে অনলাইন জুয়ারী সহ গ্রেফতার-৪

15 May, 2026 11:09:50
ছাতকে পুলিশের এক অভিযানে অনলাইন জুয়ারী সহ গ্রেফতার-৪

সেলিম মাহবুবঃ

ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে ও বৃহস্পতিবার পরিচালিত অভিযানে ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং-২০ (৫) ২৬, জিআর-১৩৬/২৬, সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২০ (২) ধারার মামলায় গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন, উপজেলার কৈতক গ্রামের মৃত হানুর মিয়ার পুত্র রাজীব আহমদ (২৬), জাউয়া কোনাপাড়া গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র সালেহ আহমদ (২৯) ও মৌলভীবাজার জেলার জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার ময়নুল হকের পুত্র মো.নাজমুল হক ওরফে সোহেল(২৮)।

এছাড়া ছাতক থানার মামলা নং-১৯(৫)২৬,জিআর-১৩৫/২৬ এর তদন্তে প্রাপ্ত আসামী গোবিন্দনগর এলাকার মৃত জবান আলীর পুত্র আব্দুস সোবহান (৩৬) কে গ্রেফতার করা হয়।

আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। ##

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard