মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬

চিতলমারী সরকারি মহিলা ডিগ্রি কলেজে জাঁকজমকপূর্ণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

13 January, 2026 9:28:35
চিতলমারী সরকারি মহিলা ডিগ্রি কলেজে জাঁকজমকপূর্ণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চিতলমারী প্রতিনিধি, বাগেরহাট:
বাগেরহাটের চিতলমারী সরকারি মহিলা ডিগ্রি কলেজে ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহম্মদ নাসির উদ্দীন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ বাবুল মিয়া, কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায় এবং চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সী। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শেখ হাফিজুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক ও অধ্যাপকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও সহমর্মিতাবোধ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport