চিতলমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম

চিতলমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

3 December 2025, 10:02:20

চিতলমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চিতলমারী প্রতিনিধি: ৩ ডিসেম্বর ২০২৫।

বাগেরহাটের চিতলমারীতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিবসদ্বয় পালন উপলক্ষে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন—উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এফ. এম. ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান, থানা পুলিশের প্রতিনিধি এসআই লিটন, চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা স্কাউটস সভাপতি গোলাম ফারুক বুলু, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় সফলভাবে পালনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় গণতন্ত্রের “মা”, আপোসহীন দেশনেত্রী ও দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে অশ্রুসজল বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস এবং উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এফ. এম. ফরহাদ হোসেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: