মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬

চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩৫ বছর বয়সী যুবকের করুণ মৃত্যু

20 July, 2026 6:08:23
চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩৫ বছর বয়সী যুবকের করুণ মৃত্যু

আজাদ খান, চিতলমারী প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজমল খান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের শৈলদাহ গ্রামের বাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজমল খান শৈলদাহ গ্রামের বাসিন্দা এবং মৃত খান ইলিয়াচুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকপুর গ্রামের তরিকুল ইসলামের বাড়ির সামনে হেলাল উদ্দিনের মালিকানাধীন একটি পতিত জমিতে আজমল খানকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমন হাসান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport