শুক্রবার ৫ জুন, ২০২৬

চিতলমারীতে তিন শতাধিক প্রতিমার প্রস্তুতি ঘুরে দেখলেন বিএনপি নেতা মাসুদ রানা

28 September, 2025 12:33:09
চিতলমারীতে তিন শতাধিক প্রতিমার প্রস্তুতি ঘুরে দেখলেন বিএনপি নেতা মাসুদ রানা

ডেক্স রিপোর্টঃ ২৭ সেপ্টেম্বর শনিবার ২০২৫।

শারদীয় দুর্গোৎসব–২০২৫ উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন মন্দিরে প্রতিমা নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট-১ আসনের সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি একাধিক মন্দিরে গিয়ে পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

সন্ধ্যা ৭টার দিকে তিনি প্রথমে পঞ্চপল্লী কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্যামা মন্দিরে যান। পরে রাত ৯টার দিকে চরবানিয়ারী পশ্চিমপাড়া চন্ডিভিটা মন্দিরে উপস্থিত হয়ে পূজার নানা আয়োজন ঘুরে দেখেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এবার এ দুই এলাকায় দেড় থেকে দুই শতাধিক প্রতিমা স্থাপন করা হচ্ছে, যা পঞ্চপল্লী মন্দিরে এই প্রথম।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ ফজলুল হক, সাবেক যুগ্ম সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক সুভাষ বালা শুভসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় মন্দির কমিটির সভাপতি প্রভাষক গৌতম কুমার মণ্ডল, যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ, সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক খোকন বালা, উপদেষ্টা রবীন্দ্রনাথ রায়, সুকুমার বিশ্বাস, হিমাংশু হালদারসহ অন্যরা অতিথিদের স্বাগত জানান এবং শ্রীশ্রী দুর্গা, বিষ্ণু, শিব, শ্রীরাম, রাধাকৃষ্ণ, মা মনসা, মা কালীসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা প্রদর্শন করেন।

পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন আমাদের সবার দায়িত্ব। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপদ সহাবস্থানে বিশ্বাসী।” সভায় রুনা গাজী, এ্যাডভোকেট মোঃ ফজলুল হক, আহসান হাবীব ঠান্ডু, এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, এ্যাডভোকেট বলাই চাঁদ বিশ্বাস, সুভাষ বালা শুভ, জহরলাল সরকার প্রমুখ বক্তব্য দেন।

আলোচনা শেষে অতিথিরা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট স্থানীয়দের মধ্যে বিতরণ করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport