চিতলমারীতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল
চিতলমারীতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

চিতলমারী প্রতিনিধীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন কলেজ ও সাতটি ইউনিয়ন থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে চিতলমারী উপজেলা মোড়ে এসে সমবেত হন। পরে সেখানে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটির নেতৃত্ব দেন চিতলমারী উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুস। মিছিলে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন শেখ ও ইয়াসিন ফকির।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম, আবুল হাসান, আকবার গাজী; সদস্য ইমাম হাসান, ইসমাইল শেখ, সোহাগ কাজী, সাব্বির কাজী, মেহেদী শেখ, আবু হানিফা, তাফসির গাজী, ইসমাইল গাজী, আজিজুল ইসলাম রানা, শামিম শেখ, জিয়াউল শেখ, সাজিদ হাওলাদার, তাজিমা খাতুন, কাজী তামান্না ও লিমন গাজীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এ সময় শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্রদল, কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয় ছাত্রদল, সরকারি মহিলা কলেজ ছাত্রদল এবং উপজেলার সাতটি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। এই প্রত্যাবর্তনকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: