চিতলমারীতে ডেঙ্গুতে আক্রান্ত ১৪ বছরের স্কুলছাত্র, উদ্বেগে পরিবার
চিতলমারীতে ডেঙ্গুতে আক্রান্ত ১৪ বছরের স্কুলছাত্র, উদ্বেগে পরিবার
চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে আলী বিশ্বাস রায়হান (১৪) নামে এক শিক্ষার্থী। সে চিতলমারী সরকারি এসএম মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হওয়ার খবরে পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে রায়হানের ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলাফলে তার শরীরে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। বর্তমানে সে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন মহল।
স্থানীয়দের মতে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মশক নিধন এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



