চিতলমারীতে কলেজ ছাত্র রাজু ফকির দুইমাস ধরে নিখোঁজ
চিতলমারীতে কলেজ ছাত্র রাজু ফকির দুইমাস ধরে নিখোঁজ
মো: আজাদ খান, চিতলমারী প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তর লড়ারকুল গ্রামের আলামিন ফকিরের ছেলে রাজু ফকির (২১) গত দুইমাস ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। রাজুর পিতা আলামিন ফকির বলেন’ তার ছেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজে পড়াশুনা করত। সংসারে অভাব অনটনের কারনে নিখোঁজ রাজু ঢাকায় একটি কোম্পানি চাকরি করত কিন্তু সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলতি বছরের জানুয়ারী মাসের ৫ তারিখ বাড়ি এসে কিছু দিন অবস্থান করে গত ২৩ ফেব্রুয়ারী কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন, তারপর থেকে রাজুর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে ছেলের সন্ধানের জন্য তিনি প্রশাসন সহ দেশের সর্বস্তরের মানুষের সুদৃষ্টি কামনা করেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান’ বিষয়টি তিনি গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

