বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬

চলছে শিল্পির শেষ তুলির কাজ আর মাত্র একদিন পর শুরু হতে যাচ্ছে খুলনার বটিয়াঘাটায় ১১০ টি মন্দিরে দূর্গা পূজা 

15 October, 2026 8:20:27
চলছে শিল্পির শেষ তুলির কাজ আর মাত্র একদিন পর শুরু হতে যাচ্ছে খুলনার বটিয়াঘাটায় ১১০ টি মন্দিরে দূর্গা পূজা 

রিপন রায়, বটিয়াঘাটা খুলনা প্রতিনিধিঃ

আরমাত্র একদিন পর আগামী ১৬ অক্টোবর শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা । দুর্গাপূজাকে ঘিরে খুলনার বটিয়াঘাটা উপজেলায় ‌৭ টি ইউনিয়নে সর্বজনীন ১০৮টি ও ব্যক্তিগত ২ টি মিলিয়ে মোট ১১০ টি দুর্গা মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে । গতকাল শনিবার শুভ মহালয়ার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা মায়ের আগমনের বার্তা পৌঁছে গিয়েছে সনাতনী ও বাঙ্গালীদের ঘরে ঘরে । ইতিমধ্যে প্রতিটি পুজা মন্ডপে কুমারেরা প্রতিমার মাটির কাজ সম্পন্ন করে ভাস্করেরা তাদের রং তুলির কাজ শুরু করেছে । যা আগামী ১৬ অক্টোবর শুক্রবারের পূর্বে তা পূর্ণতা পাবে বলে জানিয়েছেন ভাস্কার ও পূজা কমিটি। অপরদিকে পূজাকে প্রাণবন্ত করতে বিভিন্ন মন্দির কমিটি আলোক সজ্জা, ধর্মীয় নাটক, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য,যাদু , নাগরদোলা,চক্রী,বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ইত্যাদি এবং সর্বশেষ বিজয় মেলা অনুষ্ঠিত হবে। উপজেলার উল্লেখযোগ্য পূজা মণ্ডপের মধ্যে চক্রাখালী মল্লিকের মোড় সার্বজনীন দুর্গা মন্দির, বটিয়াঘাটা বাজার সদরের নাট মন্দির,চক্রাখালী ও গজালমারী সার্বজনীন দুর্গা মন্দির, জলমাশ্বরী কালি মন্দির,গুপ্তমারী সার্বজনীন দুর্গা মন্দির, ছয়ঘরিয়া স্কুল সার্বজনীন দুর্গা মন্দির,সাচিবুনিয়া স্কুল ভিটা সার্বজনীন দুর্গা মন্দির, কৈয়া বাজার দুর্গা মন্দির, পার-বটিয়াঘাটা বালিকা বিদ্যালয় মাঠ সংলগ্ন দূর্গা মন্দির,বারোআড়িয়া বাজার মন্দির,ডেউয়াতলা সার্বজনীন দুর্গা মন্দির, জয়পুরহাট দূর্গা মন্দির, পুঁটিমারী ও মাথাভাঙ্গা দূর্গা মন্দির। আগামী ২১ অক্টোবর বুধবার মহাবিজয়া উপলক্ষ্যে বটিয়াঘাটার বাজার সদর, জলমা ইউনিয়নের সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে, পুঁটিমারী, কৈয়া ও পার-বটিয়াঘাটায় বিজয় মেলা অনুষ্ঠিত হবে । অপরদিকে দূর্গা পূজায় যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে । প্রতিটা মন্দির কমিটির সেচ্ছাসেবক দলের সদস্য, আনসার ভিডিপি সদস্য, থানা, জেলা ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি , বিজিবি র‍্যাব ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলরত থাকবে বলে জানা গেছে । এব্যাপারে চক্রাখালী মল্লিকের মোড় মন্দিরের ভাস্কার কয়রা উপজেলার হড্ডা এলাকার শুভেন্দু মন্ডল বলেন, আমি এবছর ৫ টি মন্দিরে ৩ মাস ধরে প্রতিমা তৈরির কাজ করছি । বর্তমানে রং তুলির কাজ চলছে ,যা আগামী শুক্রবার মহাষষ্ঠীর আগে সম্পন্ন হবে । তিনি আরো বলেন, আমি এ বছর ৫ টি মন্দিরে প্রতিমা তৈরি করছি । আমার সকল খরচ-খরছা বাদে ১ লাখ ৫০ হাজার টাকা লাভ হবে ।এব্যাপারে মল্লিকের মোড় সার্বজনীন দুর্গা পূজা কমিটি সাধারণ সম্পাদক রনজিৎ টিকাদার বাবু বলেন, আমরা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছি । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশে মন্দির ও দর্শনার্থীদের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। আশাকরছি প্রতি বছরের ন্যায় বটিয়াঘাটা সকল পূজা মন্দিরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজা সম্পন্ন হবে । এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন বলেন, আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা সুন্দর ও সার্থক ভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্ৰহন করা হয়েছে। আশা করি প্রতি বছর ন্যায় এবছরও সুন্দর ভাবে সম্পন্ন হবে । এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান বলেন, ইতিমধ্যে প্রতিটি পূজা উদযাপন কমিটির নিকট সরকারি ভাবে বরাদ্দ ৬’শ কেজি এর ডিও লিটার হস্তান্তর করা হয়েছে । আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন । সব মিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বটিয়াঘাটায় পূজাকে ঘিরে ঘরে ঘরে আনন্দের জোয়ারে ভাসছে ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard