চরফ্যাশন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্বাহী পরিষদ ঘোষণা
চরফ্যাশন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্বাহী পরিষদ ঘোষণা
মোঃ নুর হোসেন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে জুলফিকার মাহমুদ নিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে কামাল গোলদার দায়িত্ব পেয়েছেন। মোট ১৯ সদস্যের এ কার্যনির্বাহী পরিষদে বিভিন্ন পদে সাংবাদিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রেসক্লাবের প্রকাশিত তালিকা অনুযায়ী, কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ও পদ হলো—
১. জুলফিকার মাহমুদ নিয়াজ — সভাপতি
২. কামাল হোসেন মিয়াজী — সিনিয়র সহ-সভাপতি
৩. সজিব শাহরিয়ার — সহ-সভাপতি
৪. এম আবু সিদ্দিক — সহ-সভাপতি
৫. কামাল গোলদার — সাধারণ সম্পাদক
৬. নোমান সিকদার — যুগ্ম সাধারণ সম্পাদক
৭. লোকমান হোসেন — যুগ্ম সাধারণ সম্পাদক
৮. মাহফুজউদ্দিন জামাদার — সাংগঠনিক সম্পাদক
৯. নুরুল্লাহ ভূঁইয়া — দপ্তর সম্পাদক
১০. সাইফুল ইসলাম মুকুল — বার্তা সম্পাদক
১১. অশোক শাহা — প্রচার ও প্রকাশনা সম্পাদক
১২. কামরুল সিকদার — সাহিত্য সম্পাদক
১৩. রিয়াজ মোর্শেদ — কোষাধ্যক্ষ
১৪. মাওঃ রুহুল আমিন — ধর্ম বিষয়ক সম্পাদক
১৫. শহিদুল ইসলাম দুলাল — নির্বাহী সদস্য
১৬. অধ্যক্ষ কামরুজ্জামান — নির্বাহী সদস্য
১৭. আমির হোসেন — নির্বাহী সদস্য
১৮. জামাল মোল্লা — নির্বাহী সদস্য
১৯. বেদওয়ানুল হক — নির্বাহী সদস্য
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ চরফ্যাশনের সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতা আরও শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় জনগণের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



