বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

চরফ্যাশনে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত

20 August, 2026 8:16:09
চরফ্যাশনে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নুর হোসেন,চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি:

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার গুণগত পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ভোলার চরফ্যাশনের কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জনাব মোহাম্মদ হোসেন মাহমুদ।
আলোচনায় তিনি মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্ব, পাঠদানের গুণগত মান বৃদ্ধি, নিয়মিত একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি জনাব গোলাম আকতার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিংবডির সহ-সভাপতি জনাব মাওলানা হারুন-অর-রশিদ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ জনাব আবু ইকবাল মোহাম্মদ ইসমাইল। এ সময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা জরুরি। পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করে শিক্ষার্থীদের নৈতিক, ধর্মীয় ও আধুনিক জ্ঞানসমৃদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport