শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬

চরফ্যাশনে কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

3 September, 2026 9:58:46
চরফ্যাশনে কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

মোঃ নুর হোসেন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ আবু ইকবাল মোঃ ইসমাঈল এর সভাপতিত্বে মাওলানা মোঃ আশ্রাফ আলীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক,প্রভাষক,সহকারী শিক্ষক,শিক্ষীকা, কর্মচারী, শিক্ষার্থী,ও অভিভাবক উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম, তাঁর শৈশব-কৈশোর, চারিত্রিক গুণাবলি, মানবিকতা, ন্যায়নীতি ও আদর্শ জীবন নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও শিক্ষা অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। শিক্ষার্থীদেরকে মহানবী (সাঃ)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সত্য, ন্যায় ও নৈতিকতার পথে চলার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হামদ-নাত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে শিক্ষার্থীরা। তাদের পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ,উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক কামরুজ্জামান শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন। পুরস্কার হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের শেষপর্বে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর উম্মতের কল্যাণ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard