শুক্রবার ৬ নভেম্বর, ২০২৬

গুরুদাসপুরে লিচু বাগান থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

6 November, 2026 2:39:03
গুরুদাসপুরে লিচু বাগান থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

সজিবুর রহমান, নাটোর প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে একটি লিচু বাগান থেকে জাকির হোসেন (৩৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের একটি লিচু বাগানে তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় জাকিরের বড় ভাই ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় শনাক্ত করেন।

নিহত জাকির হোসেন উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বাজার করার জন্য বাড়ি থেকে বের হন জাকির। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

গুরুদাসপুর থানার উপপরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কীভাবে জাকিরের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard