গুরুদাসপুরে আইনশৃঙ্খলা ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গুরুদাসপুরে আইনশৃঙ্খলা ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সজিবুর রহমান, নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ও বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে পৃথকভাবে সভা দুটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি ওমর আলী শেখ, জামায়াত নেতা আব্দুল খালেক মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা রখা মণি পারভীন এবং আনসার-ভিডিপি কর্মকর্তা।
এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধীজন সভায় অংশ নেন।
আইনশৃঙ্খলা সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আগামী দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত বক্তারা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
অন্যদিকে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভায় আগামী ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিজয় দিবসের কুচকাওয়াজ ডিসপ্লে ও খেলাধুলা পরিবেশনের জন্য উপজেলা মিনি স্টেডিয়াম ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।
সভায় মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



