খাস জমিতে ভবন নির্মাণ নিয়ে সংবাদে আপত্তি, অভিযুক্তদের প্রতিবাদ | বিডি-প্রেস 24 ডট কম

খাস জমিতে ভবন নির্মাণ নিয়ে সংবাদে আপত্তি, অভিযুক্তদের প্রতিবাদ

5 May 2026, 4:46:12

খাস জমিতে ভবন নির্মাণ নিয়ে সংবাদে আপত্তি, অভিযুক্তদের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, কয়রা (খুলনা):

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের অন্তাবুনিয়া গ্রামে ভিপি (Vested Property) জমিতে ভবন নির্মাণকে কেন্দ্র করে প্রকাশিত একটি সংবাদ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তি সংবাদটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দাবি করেছেন, তাদের কাছে বৈধ কাগজপত্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপদ বিভাগের রাস্তার পাশের ভিপি খাস জমিতে শফিকুল ইসলাম ও আব্দুল জলিল নামের দুই ব্যক্তি বর্তমানে সেমি পাকা তিন সেট ঘরের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে পূর্বে প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করে নির্মাণ অব্যাহত থাকার অভিযোগ উঠে, যা স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
তবে অভিযুক্ত শফিকুল ইসলাম ও আব্দুল জলিল এক প্রতিবাদলিপিতে দাবি করেছেন, উক্ত জমিটি অবৈধ দখলকৃত নয়। বরং সরকার কর্তৃক বৈধ প্রক্রিয়ায় লিজকৃত ভিপি জমিতে তারা নির্মাণ কাজ করছেন এবং এর সকল কাগজপত্র তাদের নিকট সংরক্ষিত রয়েছে।

তাদের দাবি অনুযায়ী, সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করা হয়েছে এবং জেলা প্রশাসকের (ডিসি) দপ্তর থেকে অনুমোদন সংক্রান্ত বিষয়ও রয়েছে।

প্রকাশিত সংবাদে প্রশাসনের নির্দেশ অমান্য, অবৈধ দখল এবং
প্রশাসনকে ম্যানেজ করে কাজ চালানো হচ্ছে—এ ধরনের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা উল্লেখ করেন।

এছাড়া তারা জানান, বিষয়টি সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রশাসনের সহযোগিতায় আইনগতভাবে কাজটি সম্পন্ন করার আশা প্রকাশ করেছেন।
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard