কিশোরগঞ্জে তরুণ গবেষকদের গবেষণা ফলাফল উপস্থাপন ও শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
কিশোরগঞ্জে তরুণ গবেষকদের গবেষণা ফলাফল উপস্থাপন ও শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
রকি হাসান, স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে তরুণ গবেষকদের অংশগ্রহণে গবেষণা ফলাফল উপস্থাপন ও শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় জেলা শহরের বত্রিশ বাসস্ট্যান্ড সংলগ্ন পপিপার্ট হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। ইউনিসেফের অর্থায়ন এবং সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় আয়োজিত এ কর্মশালায় ১৬ জন তরুণী গবেষক তাদের গবেষণার ফলাফল উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, মিঠামইন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ শাহজাহান মজুমদার, সেভ দ্য চিলড্রেনের কো-অর্ডিনেটর শরীফুল আলম ভূঁইয়া এবং জিইএসপি পাওয়ার প্রজেক্ট অফিসার মামুনুর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা।
কর্মশালায় অংশগ্রহণকারী তরুণী গবেষকরা তাদের গবেষণার অভিজ্ঞতা ও ফলাফল উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে মতবিনিময় করেন, যা স্থানীয় পর্যায়ে গবেষণাভিত্তিক উদ্যোগকে আরও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ১৬ জন তরুণী গবেষকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানসুরা মিমি।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

