কিশোরগঞ্জের গর্ব, কৃতি সন্তান ইয়াসিন আরাফাত হিমেল! | বিডি-প্রেস 24 ডট কম
হোম / খেলাধুলা / বিস্তারিত

কিশোরগঞ্জের গর্ব, কৃতি সন্তান ইয়াসিন আরাফাত হিমেল!

11 November 2026, 12:46:33

কিশোরগঞ্জের গর্ব, কৃতি সন্তান ইয়াসিন আরাফাত হিমেল!

মো:এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আরজত আতরজান উচ্চ বিদ্যালয় মাঠ থেকেই শুরু হয়েছিল ইয়াসিন আরাফাত হিমেলের হকির স্বপ্নের যাত্রা। সেই মাঠেই রিপেল ভাই ও আবদুল্লাহ স্যারের হাত ধরে হকিতে তাঁর হাতেখড়ি।

ছোট্ট মাঠে দেখা সেই স্বপ্নকে বুকে ধারণ করেই একদিন সুযোগ পান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তি হওয়ার। বিকেএসপিতে কঠোর অনুশীলন, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও পরিণত খেলোয়াড় হিসেবে গড়ে তোলেন তিনি। নিজের যোগ্যতা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী হকি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

হিমেলের স্বপ্ন সম্পর্কে তিনি বলেন,

“হকি ঢাকা ইউনাইটেড যেমন আমার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক তেমনই বাংলাদেশ সেনাবাহিনী হকি দলকেও সামনের খেলাগুলোতে চ্যাম্পিয়ন করতে চাই। এই স্বপ্ন নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”

এবার তাঁর নেতৃত্বে নতুন সাফল্যের গল্প লিখল হকি ঢাকা ইউনাইটেড।

হকি প্রথম বিভাগ লিগ-২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হকি ঢাকা ইউনাইটেড। এই অসাধারণ সাফল্যের মধ্য দিয়ে দলটি প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। দলের এই ঐতিহাসিক অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিশোরগঞ্জের কৃতি সন্তান ইয়াসিন আরাফাত হিমেল।

একসময় যে মাঠে তাঁর হকির পথচলা শুরু হয়েছিল, সেই পথ ধরেই আজ তিনি জাতীয় পর্যায়ে নিজের প্রতিভা ও নেতৃত্বের স্বাক্ষর রাখছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গনের জন্যও এক গর্ব ও অনুপ্রেরণার অধ্যায়।

কিশোরগঞ্জের মাটি থেকে উঠে এসে দেশের হকিতে নেতৃত্ব দিচ্ছেন হিমেল। তাঁর এই সাফল্য নতুন প্রজন্মের তরুণ খেলোয়াড়দের স্বপ্ন দেখতে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

শুভেচ্ছা ও অভিনন্দন অধিনায়ক ইয়াসিন আরাফাত হিমেলকে। তাঁর সাফল্যের এই অগ্রযাত্রা আরও দীর্ঘ হোক। দেশের ক্রীড়াঙ্গনে বয়ে আনুক নতুন নতুন সম্মান ও গৌরব।

❤️ কিশোরগঞ্জের গর্ব, আমাদের হিমেল!

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard