কাঠালিয়া থানার নতুন ওসি হলেন জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান
কাঠালিয়া থানার নতুন ওসি হলেন জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান
মোঃ ইমরান মুন্সি,জেলা প্রতিনিধি ঝালকাঠি:
ঝালকাঠির কাঠালিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসানকে।
শনিবার (১৪ নভেম্বর) ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ঝালকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে পদোন্নতি দিয়ে কাঠালিয়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে তিনি ঝালকাঠি সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ গত বছর (২০২৫ সালে) তিনি ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন। তৎকালীন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তার এই সাফল্যের জন্য তাকে বিশেষ পুরস্কার প্রদান করেন। সূত্রমতে, জেলার বিভিন্ন থানার সার্বিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় তাকে এই শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছিল।
এদিকে, কাঠালিয়া থানায় মো. মেহেদী হাসানের নতুন কর্মস্থলে আগমনকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলের মধ্যে ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে তিনি তাঁর পূর্বের অভিজ্ঞতার আলোকে কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সকলের।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



