কয়রায় মনোসামাজিক সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কয়রায় মনোসামাজিক সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফরহাদ হোসাইন,কয়রা(খুলনা)প্রতিনিধি :
খুলনার কয়রায় শিক্ষকদের মনোসামাজিক সহায়তা প্রদানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।‘
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা আনসার ভিডিপির ট্রেনিং রুমে ডিআইডিআরএম কল প্রোগ্রামের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করেছেন কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চল এবং এ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন। কর্মসূচিটি বাস্তবায়িত হয়েছে সিবিএম গ্লোবাল ডিজেবিলিটি ইনক্লুশনের অংশীদারিত্বে।
মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ,বাংলাদেশ জামায়েত ইসলামী কয়রা উপজেলার আমির মাওলানা মিজানুর রহমান।এসময় আরও উপস্হিত ছিলেন সিবিএম গ্লোবাল বাংলাদেশ প্রতিনিধি তনজিমা সাইফুল,
ডিআইডিডিআরএম কল প্রোগ্রাম প্রকল্পের প্রকল্প ব্যবস্হাপক জেমস রাজিব বিশ্বাস, টেকনিক্যাল কো-অটিনেটর ফিরোজ আল মামুন, ডিআইও প্রনাব পাল চৌধুরী, কারিতাস বাংলাদেশের ফিল্ড অফিসার হাসিবুল হোসেন,এ্যাপেক্স বোডির সভাপতি শরীফুল ইসলাম,প্রকল্পের মিল কর্মকর্তা এন্টোনি পলক হালদার প্রমুখ।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষকদের মধ্যে মনোসামাজিক সহায়তা প্রদানের সক্ষমতা বাড়ানো, যাতে তারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক সহায়তায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।
উল্লেখ্য, সিবিএম গ্লোবাল ডিজেবিলিটি ইনক্লুশনে, কারিতাস বাংলাদেশ এবং এ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন কয়রায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সুরক্ষা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



