শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬

কটিয়াদীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতাচেষ্টা পণ্ড, বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ

19 November, 2026 9:20:35
কটিয়াদীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতাচেষ্টা পণ্ড, বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ

এএসএম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

​কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। উপজেলার একটি স-মিল থেকে নাশকতার উদ্দেশ্যে বিশেষভাবে প্রস্তুত করা বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ করা হয়েছে।

​বুধবার (১৮ নভেম্বর) রাতে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার ধুলদিয়া ইউনিয়নের একটি স-মিলে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ডাকা কথিত লকডাউন কর্মসূচিকে ঘিরে এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব লগি-বৈঠা বিশেষভাবে তৈরি ও মজুত করা হয়েছিল। পুলিশের সময়োপযোগী ও কঠোর এই পদক্ষেপে বড় ধরনের সহিংসতা বা নাশকতার হাত থেকে রক্ষা পেয়েছেন কটিয়াদী উপজেলার সাধারণ মানুষ।

​এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে জোরেশোরে চলমান রয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard