রবিবার ২৬ জুলাই, ২০২৬

ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করেছিল স্বার্থন্বেষী ক্ষমতালোভী গোষ্ঠী: মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ

26 July, 2026 12:37:46
ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করেছিল স্বার্থন্বেষী ক্ষমতালোভী গোষ্ঠী: মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটি স্বার্থান্বেষী ক্ষমতালোভী গোষ্ঠী পরিকল্পিত ্ভাবে কাজ করেছিল। তারা নির্বাচনকে কেন্দ্র করে দলকে দ্বিধা বিভক্ত করে ভাঙ্গনের চেষ্টা চক্রান্ত করেছিলো। আল্লাহর অশেষ রহমতে ইসলামী আন্দোলন আগের চেয়ে শক্তিশালী গতিতে কাজ করে যাচ্ছে। নৈতিক ও আদর্শিক ভাবে গড়ে উঠা দলকে কোন শক্তি ধ্বংস করতে পারবে না, ইনশাআল্লাহ। তিনি বলেন, নৈতিক ও আদর্শিক পরিবর্তন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, তা আবারো ফুটে উঠেছে। ইসলাম নিজেদের যোগ্যতা, অর্থ ও জনবলের মাধ্যমে কোথাও প্রতিষ্ঠা হয়নি, বরং আল্লাহর রহমতের দ্বারাই হয়েছে। তিনি বলেন, নিজকে যোগ্য, দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নৈতিক ও আদর্শিকভাবেও গড়ে তুলতে হবে। আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের মাধ্যমে আল্লাহর রহমত প্রাপ্ত হতে হবে। তিনি বলেন, ইসলাম পরিপূর্ণ জীবনব্যবস্থা হওয়া সত্বেও আমরা ইসলামকে রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে না পারার পিছনে ইখলাস এবং তাক্ওয়ার ঘাটতি রয়েছে। শুধু আর্থিক এবং শারীরিক শক্তি অর্জন করলেই হবে না বরং পরিপূর্ণ ইখলাস এবং তাক্ওয়া অর্জন করতে পারলেই দ্বীনের বিজয় সম্ভব।

গতকাল শুক্রবার বিকেলে (২৪ জুলাই’২৬) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. আব্দুল আউয়াল মজুমদার ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা আব্দুর রাজ্জাক, অধ্যাপক ফজলুল হক মৃধা, মাওলানা নাযির আহমদ শিবলী, হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া।

মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ইসলামী আন্দোলনকে বাহ্যিকভাবে মেপে এর প্রকৃত সফলতা নির্ণয় কার সম্ভব হবে না। ইসলামী আন্দোলনকে নৈতিক ও আদর্শিকভাবে মাপতে হবে। আদর্শিক ও নৈকিতার উৎকর্ষে ইসলামী আন্দোলনৈ সেরা ও সর্ববৃহৎ। কাজেই দুই একটি আসনে এমপি দিয়ে তা নির্ণয় করা কখনো সম্ভব হবে না। তিনি বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের সময় কতিপয় রাজনৈতিক দলের ভেটোর কারণে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমান সরকার নির্বাচনের আগে ক্ষমতায় যেতে পারলে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এব্যাপারে এখন চুপ রয়েছে। জুলাই এবং জনগণের সাথে গাদ্দারির পরিণতি পতনের দিকেও ধাবিত হতে পারে। এখনও সময় আছে জনগণের মতামতকে বাস্তবতায় পরিণত করুন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport