আলীকদমে প্রতিবাদ: Netra News-এর প্রতিবেদন ‘মিথ্যা’ দাবি, মানববন্ধনে ক্ষোভ প্রকাশ
আলীকদমে প্রতিবাদ: Netra News-এর প্রতিবেদন ‘মিথ্যা’ দাবি, মানববন্ধনে ক্ষোভ প্রকাশ
মোঃ নুরুল ইসলাম(রাজু), উপজেলা প্রতিনিধি, আলীকদম (বান্দরবান):
বান্দরবানের আলীকদম উপজেলায় অনলাইন সংবাদমাধ্যম Netra News-এ প্রকাশিত একটি বিতর্কিত প্রতিবেদনকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সোমবার সকালে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী ও নওমুসলিমরা ওই প্রতিবেদনকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।
উক্ত প্রতিবেদনে স্থানীয় ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসা-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, ম্রো সম্প্রদায়ের শিশুদের বিনামূল্যে শিক্ষার সুযোগ দিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে। বিষয়টি ঘিরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও কয়েকজন নওমুসলিম অংশগ্রহণ করেন। তারা একবাক্যে অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে কেউ জোরপূর্বক ধর্মান্তরের শিকার হননি।
প্রতিবাদে আরও দাবি করা হয়, মাদ্রাসার পরিচালক ডা. মোঃ ইউসুফ আলী পাহাড়ি ম্রো শিশুদের ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করছেন এবং তাদের নাম পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি আস-আদ একাডেমি (চৈক্ষ্যং) ও (১১)এগারো কিঃলো মডেল একাডেমি মাদ্রাসা-সহ একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তোলা হয়।
তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ ত্রিপুরা বলেন, তারা সম্পূর্ণ নিজ ইচ্ছা ও অভিভাবকের সম্মতিতে এখানে পড়াশোনা করতে আসেন। তাদের ওপর কোনো ধরনের ধর্মীয় চাপ প্রয়োগ করা হয়নি।
(১১)এগারো কিলো মুসলিম পাড়া জামে মসজিদের ইমাম ইব্রাহিম ত্রিপুরা বলেন,
“পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধর্মে ধর্মান্তরের ঘটনা থাকলেও নির্দিষ্টভাবে একটি প্রতিষ্ঠানকে টার্গেট করে এমন অভিযোগ তোলা উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে।”
একজন ম্রো শিক্ষার্থী মানববন্ধনে বলেন,
“আমরা নিজের ইচ্ছায় এবং পরিবারের অনুমতি নিয়ে এখানে পড়তে আসি। কখনো আমাদের ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়নি।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে দ্রুত বিভ্রান্তিকর তথ্য সংশোধন বা প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে সংবেদনশীল বিষয়গুলোতে আরও দায়িত্বশীল ও যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা।
স্থানীয়দের মতে, এমন একপাক্ষিক প্রতিবেদন শুধু একটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে না, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

