আলীকদমে জামায়াতের জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
আলীকদমে জামায়াতের জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

মো. নুরুল ইসলাম(রাজু), আলীকদম (বান্দরবান):
বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬”-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাশুক এলাহী। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি সোয়াইবুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হক এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জসিম উদ্দিন।
বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। তারা গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।
এ সময় উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবু সুফিয়ান, সদর ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক, নয়াপাড়া ইউনিয়ন সভাপতি মুরাদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে আলীকদম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনফুল এলাকার সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: