আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত
আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কার্যক্রমের সমন্বয় জোরদারের লক্ষ্যে অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে আমতলী উপজেলা পরিষদ হলরুমে দাতা সংস্থা কনসার্নের সহযোগিতায় আরএমএনসিএএইচ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে এনএসএস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল্লাহ মোহাম্মদ যুবায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম, উপজেলা বন কর্মকর্তা মনিরুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহমুদ সেলিম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না ও সাংবাদিক জাকির হোসেন।
সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী এএফএম সুজাউদ্দৌলা।
এতে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও ধর্মীয় নেতাসহ মোট ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



