আইন-শৃংখলা রক্ষায় সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার হচ্ছে -মাওলানা গাজী আতাউর রহমান
আইন-শৃংখলা রক্ষায় সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার হচ্ছে -মাওলানা গাজী আতাউর রহমান
এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, রাষ্ট্রের কাছে মানুষের প্রধান চাওয়া হলো, নিরাপত্তা। নিরাপত্তার বহুস্তর ও মাত্রা আছে। এর মধ্যে জীবনের নিরাপত্তা একেবারে প্রাথমিক ও মৌলিক চাওয়া। দুঃখজনক বাস্তবতা হলো বিএনপি সরকার মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। গত তিনমাসের সরকারী হিসাব মতেই প্রতিদিন ১০জনের বেশি মানুষ খুনের শিকার হয়েছে। এটা আইন-শৃংখলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রকট দৃষ্টান্ত।
২৪ আগস্ট ২০২৬, সোমবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এই মন্তব্য করেন। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সারাদেশে গত জুলাই মাসে খুনের মামলা হয়েছে ২৯৮টি। জুনে এ সংখ্যা ছিল ৩২৬; মে মাসে ৩১০; এপ্রিলে ২৮৮টি ও মার্চে ৩১৭টি । এ হিসাব অনুযায়ী, গেল তিন মাসে খুনের নথিভুক্ত মামলা ৯৩৪টি। গড়ে প্রতি মাসে খুনের মামলার সংখ্যা ৩১১। দিনের হিসাব করলে প্রতিদিন দশের অধিক মানুষ খুন হয়েছে। এমন ভয়াবহ ও ব্যাপকমাত্রায় খুনের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। আমরাও উদ্বিগ্ন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে ছয়মাসের বেশি হয়েছে। এখনো আইন-শৃংখলা বাহিনীর ওপরে তাদের নিয়ন্ত্রণ নাই তা বলা যথার্থ হবে না। বরং আমাদের মনে হয়েছে, স্বরাষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী তার কাছে মনোযোগী না। তিনি আইন-সংবিধান ইত্যাদি নিয়ে বেশি ব্যতিব্যস্ত। সরকার প্রধানকে বলবো, এমন গণহারে মানুষ খুনের ঘটনা আপনার সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট করবে। আর মানুষের আস্থা উঠে গেলে রাষ্ট্র চালানো যায় না। তাই অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন। খুনীদের বিরুদ্ধে জোড়ালো ব্যবস্থা নিন। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আইনের প্রয়োগ কঠোর ও যথাযথভাবে করুন। চুড়ান্ত শাস্তি বাস্তবায়ন করুন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



