রামুতে র‍্যাবের অভিনব অভিযান: প্রায় ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ তিন নারী আটক | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

রামুতে র‍্যাবের অভিনব অভিযান: প্রায় ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ তিন নারী আটক

17 May 2026, 10:55:03

রামুতে র‍্যাবের অভিনব অভিযান: প্রায় ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ তিন নারী আটক

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে র‍্যাব-১৫ এর পৃথক অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে রামু থানাধীন বৌদ্ধ মন্দির সড়ক ও চৌমহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি গ্রামের লাইলি বেগম (২৬), গুল বাহার (৩৫) ও হাজেরা খাতুন (৬৫)। তারা একটি সংঘবদ্ধ নারী মাদক চোরাচালান চক্রের সদস্য বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজন একটি ইজি বাইকে থাকা দুই নারী যাত্রীর দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় শরীরে পেঁচানো ৩৮টি ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামু চৌমহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকেও উদ্ধার করা হয় ২২টি বান্ডেল ইয়াবা।
র‍্যাব জানায়, উদ্ধার হওয়া মোট ৬০টি বান্ডেলে ছিল ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা। এছাড়া মাদক কারবারে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামিদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard