মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু
মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু

দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজার, ২৪ এপ্রিল ২০২৬ :
মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাইকরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয়ের নেতৃত্বে শুক্রবার সকাল ০৮.০০ ঘটিকা থেকে এ কার্যক্রম শুরু হয়।
আগামীকাল (২৫ এপ্রিল) প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (PET)-এর আওতায় ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাইকরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জনাব জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) জনাব মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজুসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: