মুষলধারে বৃষ্টির কারণে নিকলীতে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম

মুষলধারে বৃষ্টির কারণে নিকলীতে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

28 April 2026, 8:59:26

মুষলধারে বৃষ্টির কারণে নিকলীতে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

হঠাৎ করে বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টিপাতের কারণে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু করা হয়েছে। জানা গেছে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু করা হয়েছে। আজ মঙ্গলবার ২৮ এপ্রিল নিকলী উপজেলায় সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়।

মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে ইংরেজি ২য় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। নিকলী জিসি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, শহীদ সরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়,ও মহরকোণা আশরাফিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এলাকায় ও সারা উপজেলায় সকাল ৬ টা থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে কারণে দূর-দূরান্তের অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এ কারণে সকাল ৯টা ৫০ মিনিটে কেন্দ্র কর্তৃপক্ষ মাইকিং করে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি অবহিত করেন।

শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. সাফি উদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্গম এবং দূর-দুরান্তের পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে যেনো অসুবিধা না হয় সেদিক বিবেচনায় নিয়ে পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাননীয় জেলা প্রশাসকের অনুমতিক্রমে পরীক্ষা ১ ঘণ্টা পিছিয়ে নেয়া হয়েছে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রেহেনা মজুমদার মুক্তি বলেন, গণমাধ্যমকে বলেন পরীক্ষার্থীরা দূর-দুরান্ত থেকে কেন্দ্রে আসতে দেরি হয়েছে। তাই বৈরী আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিদ্ধান্তে ১ ঘণ্টা পিছিয়ে উপজেলার সবকটি কেন্দ্রে একযোগে সকাল ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: