বটিয়াঘাটায় বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা দল সেজে অভিনব প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / খেলাধুলা / বিস্তারিত

বটিয়াঘাটায় বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা দল সেজে অভিনব প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

13 June 2026, 9:31:54

বটিয়াঘাটায় বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা দল সেজে অভিনব প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা উপজেলায় মর্নিং যুব ফুটবল ক্লাবের আয়োজনে গতকাল শুক্রবার বিকাল ৪ টায় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে প্রাণবন্ত করতে উপজেলা পরিষদ মাঠে অনুকরণ করে ব্রাজিল একাদশ ও আর্জেন্টিনা একাদশের মধ্যে এক আনন্দঘন প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন অসীত বিশ্বাস, নিশান বৈরাগী ও বিশ্বজিৎ রায়। এ সময় উপস্থিত ছিলেন মর্নিং ক্লাবের চয়ন বিশ্বাস, পার্থ প্রতীম মন্ডল,শান্তনু মন্ডল ছুটুল, মনোজ দাশ, জুবায়ের হোসেন, আনোয়ার হোসেন,সাংবাদিক গাজী তরিকুল ইসলাম , হৃদয় সরকার, তাপস বিশ্বাস, রোমান হোসেন, দিপু গোলদার, টিটপ চক্রবর্তী প্রমূখ। খেলায় ব্রাজিল ২-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে। খেলা শেষে বিয়জীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।খেলায় অসংখ্য দর্শকের সমাগম ঘটে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard