- সাঘাটায় ব্লেন্ডার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানির মৃত্যু, অসহায় অসুস্থ বাবা-মা
- শিক্ষক বাদশা নন বাদশা গড়ার কারিগর, ৪০ বছরেরও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’র শিক্ষকদের বেতন বৈষম্য দূর হয়নি
- মগরাহাট পশ্চিম ও পূর্ব গন উন্নয়ন বাস্তবায়ন করতে তৃনমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান অভিষেক ব্যানার্জি
পীরগাছায় গাঁজা বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের এক মাসের কারাদণ্ড
পীরগাছায় গাঁজা বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের এক মাসের কারাদণ্ড

হোসেন আলী,রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলা এলাকায় গাঁজা বিক্রি ও সংরক্ষণের অপরাধে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় গাঁজা বিক্রির সময় হাতেনাতে মোঃ রনি মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পীরগাছা উপজেলার গুয়াবাড়ি এলাকার বাসিন্দা।
অভিযান পরিচালনা করেন পীরগাছা থানার এসআই মোঃ শফিকুল ইসলাম এবং তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। এ সময় রনির কাছ থেকে ১৪ পুরিয়া গাঁজা এবং গাঁজা বিক্রির ৬০০ টাকা উদ্ধার করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত গাঁজা বিক্রি ও সংরক্ষণের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবাশীষ বসাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রনি মিয়া এলাকায় গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন, যা স্থানীয় যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছিল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: