- দিনাজপুরের বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড গ্রামাঞ্চল শতাধিক পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, খোলা আকাশের নিচে মানবেতর জীবন
- শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের প্রভাষক সুকৃতি মন্ডল জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত
- কুড়িগ্রামে ধরলায় ১৭৫০ মিটার সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল
নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ পিক বাবা ও ছেলে গ্রেফতার
নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ পিক বাবা ও ছেলে গ্রেফতার

উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার। মধ্যরাতে নড়াইল সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকা থেকে ইয়াবাসহ ১১টি মাদক মামলার দুই আসামি শরিফুল ইসলাম (৫৫) ও তার ছেলে বাপ্পি সাহারিয়ারকে (৩৫) গ্রেফতার করেছে সদর পুলিশ ফাঁড়ি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৩ মে) বিকেলে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (২২ মে) মধ্যরাতে সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকারসহ সঙ্গিয় ফোর্স শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ভাদুলিডাঙ্গা গ্রামের যশোর-নড়াইল মহাসড়কের পাশের নার্সারির সামনে থেকে শরিফুল ইসলাম ও তার বড় ছেলে বাপ্পি সাহারিয়ার এর গতিরোধ করে তাদের তল্লাশি করেন। এসময় শরিফুল ইসলামের পরিহিত প্যান্টের পকেট থেকে ২০০ পিচ ও তার বড় ছেলে বাপ্পি সাহারিয়ারের পরিহিত পাঞ্জাবির পকেট থেকে ১০০ পিচসহ মোট ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শরিফুল ইসলামের নামে ৩টি ও তার ছেলে বাপ্পি সাহারিয়ার ৮টি মাদক মামলা রয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ইয়াবাসহ গ্রেফতার শরিফুল ইসলামের নামে ৩ টি তার ছেলে বাপ্পি সাহারিয়ার এর বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: