তীব্র রোদ ও গরম থেকে রক্ষা পেতে কৃষকের নতুন উদ্ভাবনী কৌশল
তীব্র রোদ ও গরম থেকে রক্ষা পেতে কৃষকের নতুন উদ্ভাবনী কৌশল

কুদরত আলী , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
তীব্র রোদ ও গরম থেকে রক্ষা পেতে এবং একই সাথে প্রযুক্তির ছোঁয়া কাজে লাগিয়ে এক অভিনব উপায়ে কৃষিকাজ চালিয়ে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার এক কৃষক। তার এই উদ্ভাবনী কৌশল স্থানীয় পর্যায়ে বেশ কৌতূহল ও প্রশংসার জন্ম দিয়েছে।
উদ্ভাবক এই কৃষকের নাম নরেন চন্দ্র রায়। তিনি ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ছুট খড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা।
দেখা যায় কৃষক নরেন চন্দ্র রায় তার জমির ক্ষেতে নিড়ানি বা কৃষ করার সময় নিজের পিঠে একটি সোলার প্যানেল বেঁধে নিয়েছেন। এই সোলার প্যানেলের সাথে সংযুক্ত রয়েছে একটি ছোট বৈদ্যুতিক ফ্যান, যা তার মাথার ওপর ঠান্ডা বাতাস সরবরাহ করছে। রোদে পুড়ে কাজ করার কষ্ট কমাতে তার এই স্বয়ংক্রিয় ও পরিবেশবান্ধব পদ্ধতি সত্যিই প্রশংসনীয়।
স্থানীয় কৃষকদের মতে, নরেন চন্দ্র রায়ের এই স্বউদ্যোগী ও সৃজনশীল মানসিকতা গ্রামীণ কৃষকদের মাঝে অনুপ্রেরণা জোগাবে। আধুনিক কোনো বড় যন্ত্রপাতি ছাড়াই নিজের বুদ্ধিমত্তায় কীভাবে প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করা যায়, এটি তারই একটি চমৎকার উদাহরণ।
এ বিষয় রুহিয়া উপজেলার (অতিঃদাঃ) কৃষি কর্মকর্তা মোঃ নাসিরুল আলম জানান.আমি এই কৃষকের উদ্ভাবনী মনোভাব এবং কর্মোদ্যমকে সাধুবাদ জানাই। উপজেলা কৃষি অফিস সবসময় এমন উদ্যোগী কৃষকদের পাশে আছে এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানে তৎপর রয়েছে। তার এই ক্ষুদ্র প্রচেষ্টা অন্যান্য কৃষকদেরকেও অনুপ্রেরণা জোগাবে বলে আমি বিশ্বাস করি।”
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: