চিতলমারীতে মহাসড়ক অবরোধে হরতাল পালন | বিডি-প্রেস 24 ডট কম

চিতলমারীতে মহাসড়ক অবরোধে হরতাল পালন

8 September 2025, 9:00:03

চিতলমারী প্রতিনিধিঃ ৮ সেপ্টেম্বর সোমবার ২০২৫।

বাগেরহাটের চিতলমারী উপজেলায় মহাসড়ক অবরোধ করে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে সর্বদলীয় নেতাকর্মীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা–চিতলমারী মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

নেতাকর্মীদের দাবি, জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহাল রাখতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

ন্যায্য দাবির পক্ষে তারা সকল ধরনের সড়ক যোগাযোগ বন্ধ করে দেন এবং বাজারের দোকানপাট বন্ধ রাখতে বাধ্য করেন। সারাদিন তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফলে উপজেলার সব বাজার ও দোকানপাট সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এর আগে গত রবিবার এলাকায় মাইকিং ও সর্বদলীয় বিক্ষোভ মিছিলের মাধ্যমে হরতাল-অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল।

সোমবারের মহাসড়ক অবরোধ চলাকালে বক্তব্য রাখেন—

  • জেলা বিএনপির নেতা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চিফ ইঞ্জিনিয়ার মাসুদ রানা

  • সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস

  • উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মনিরুজ্জামান

  • সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আহসান হাবিব ঠান্ডু

  • উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু

  • সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক শেখ

  • উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন ও সদস্যসচিব শেখ আসাদ

  • উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নিয়ামত আলী খান ও সদস্যসচিব কাশীনাথ বৈরাগী

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী শাখার সভাপতি ডাক্তার কাজী আবুল কালাম

বক্তারা বলেন, “বিগত দিনের মতোই আমরা বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল রাখার জোর দাবি জানাচ্ছি। এই দাবি না মানা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: