চিতলমারীতে ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষার ফল স্থগিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

চিতলমারীতে ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষার ফল স্থগিত

9 August 2026, 2:03:29

চিতলমারীতে ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষার ফল স্থগিত

চিতলমারী উপজেলা প্রতিনিধিঃ 

বাগেরহাটের চিতলমারীতে ফ্যামিলি কার্ড খানার তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ফলাফল অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার যে ফলাফল প্রকাশ করা হয়েছিলো তা অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে। পরবর্তীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ফলাফল যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

 

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: