চিতলমারী বাজারে নির্বাচনের তফসিল ঘোষণায় প্রাণচাঞ্চল্য ফিরেছে ব্যবসায়ী সমাজে
চিতলমারী বাজারে নির্বাচনের তফসিল ঘোষণায় প্রাণচাঞ্চল্য ফিরেছে ব্যবসায়ী সমাজে

বাগেরহাট প্রতিনিধিঃ ৯ নভেম্বর রবিবার ২০২৫।
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে চিতলমারী বাজারের একটি কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু এই তফসিল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বর্তমান আহ্বায়ক মো. সোয়েব হোসেন গাজী, যুগ্ম আহ্বায়করাসহ নির্বাচন কমিশনার ও বিপুল সংখ্যক বাজার ব্যবসায়ী।
প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু তফসিল পাঠ করে জানান—
আগামী ১০ ও ১১ নভেম্বর মনোনয়নপত্র বিক্রি, ১২ নভেম্বর জমা, ১৫ নভেম্বর যাচাই-বাছাই, ১৬ নভেম্বর প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ, এবং ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে ব্যবসায়ীদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ৭০৮ জন। এবারের নির্বাচনে পাঁচটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার মধ্য দিয়ে চিতলমারী বাজারজুড়ে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা নিজেদের প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
বর্তমান আহ্বায়ক মো. সোয়েব হোসেন গাজী বলেন,
“চিতলমারী বাজারের ব্যবসায়ীরা সবসময় ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল। আসন্ন নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। আমরা চাই এই কমিটি বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখুক।”
তফসিল ঘোষণার পর ব্যবসায়ী সমাজে আনন্দ ও প্রত্যাশার সঞ্চার হয়েছে। অনেকে আশা করছেন, আসন্ন নির্বাচন বাজার ব্যবস্থাপনা ও ব্যবসায়িক পরিবেশকে আরও দৃঢ় ও উন্নত করবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: