“খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ”এর আওতাভুক্ত এলাকা বটিয়াঘাটা অন্তভূর্ক্ত মৌজাসমূহ নিয়ে আলোচনা সভা
"খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ"এর আওতাভুক্ত এলাকা বটিয়াঘাটা অন্তভূর্ক্ত মৌজাসমূহ নিয়ে আলোচনা সভা

রিপন রায়, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ
“খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ”(কেডিএ) এর আওতাভুক্ত এলাকা ( বটিয়াঘাটা উপজেলা প্রায় ৬ ইউনিয়নের অধিকাংশ অন্তভূর্ক্ত মৌজাসমূহ নিয়ে এক আলোচনা সভা গতকাল বুধবার বেলা ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এর সদর (পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ) রুহুল আমিন কুতুবউদ্দিন আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল মিয়া, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, কেডিএর পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, সহকারী টাউন প্লানার রাকিবুল হাসান, সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা গ্ৰেজেট পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদার, দপ্তর সম্পাদক সাংবাদিক রিপন রায়, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পার্থ রায় মিঠু, জলমা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । সভায় বক্তারা বটিয়াঘাটা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মৌজা গুলো বাদ দিয়ে পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার আরো কিছু মৌজা অন্তভূর্ক্ত করার পুনঃ বিবেচনা করতে আহ্বান জানানো হয় । তাছাড়া যতদিন ছাড়পত্র অনুসারে অন্তভূর্ক্ত মৌজাসমূহ সঠিক ভাবে বাস্তবায়ন না হয় ততদিন পর্যন্ত সকল কার্যক্রম পূর্বের ন্যায় ইউনিয়ন ও উপজেলা পরিষদ তা বাস্তবায়ন করবে বলেও বক্তারা দাবি জানিয়েছেন ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: