কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ সমাবেশ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ সমাবেশ

21 September 2026, 11:44:57

কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ সমাবেশ

মোঃ মোজাম্মেল হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ

‎পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কাপাসিয়া সদর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিকেলে ফকির মজনু শাহ্ সেতুর পশ্চিম প্রান্ত থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাপাসিয়া সদর রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‎পরে কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান সমাবেশটি পরিচালনা করেন।

‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী।

‎এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপির সিনিয়র নেতা কাজী আফতাব উদ্দিন, অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, জহিরুল ইসলাম ফকির, নূর উদ্দিন, হারুন অর রশিদ, মোতাহার হোসেন, সিরাজুল ইসলাম, আফজাল হোসেন সৈয়দ, কানন, দীলিপ মজুমদার, অলিউল্লাহ, মুজাহিদুল ইসলাম অশ্রু, যুবদল নেতা মহিবুর রহমান, আশরাফুল আলম সোহেল, আকরাম হোসেন এবং ছাত্রদল নেতা টিপুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎এছাড়া কাপাসিয়া উপজেলা বিএনপির নির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগেও পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard