কাঠালিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কাঠালিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও উন্নয়নমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা। সভায় উপজেলার সকল দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার লক্ষ্যে সভায় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সভায় আরও উপস্থিত ছিলেন কাঠালিয়ায় পৃথক প্রেসক্লাবের সভাপতি যথাক্রমে এইচ এম বাদল ও মাসউদুল আলম।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: