চিতলমারীতে নবাগত ইউএনও’র সাথে রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের পরিচিতি সভা
আজাদ খান, চিতলমারী প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সাথে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত বক্তারা নবাগত ইউএনও’র সফলতা কামনা করেন এবং উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র্য।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শিপন মুন্সী, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সাবেক আমীর মাসুম বিল্লাহসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পেট্রোল সংকট, সুপেয় পানির সমস্যা, মাদকের বিস্তার এবং চিংগড়ী গ্রামে সাম্প্রতিক অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ৪০টি পরিবার বর্তমানে চরম দুর্ভোগে রয়েছে। তারা দ্রুত এসব সমস্যা সমাধানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
নবাগত ইউএনও খাদিজা আক্তার তার বক্তব্যে বলেন, জনগণের কল্যাণে কাজ করাই প্রশাসনের মূল লক্ষ্য। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
