মোংলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে তিন  মাদক ব্যাবসায়ীকে সাজা

13 August 2026, 11:13:53

বিপ্লব মল্লিক মোংলা, বাগেরহাটঃ

বাগেরহাটের মোংলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (জেলা কার্যালয়, বাগেরহাট), আনসার বাহিনী এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে তিন মাদকসেবী ও ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।”””

বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল থেকে মোংলা উপজেলার দিগরাজ, বৈরাগীখালী ও পৌর শহরের রাতারাতি কলোনী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক ও দণ্ড প্রদান করা হয়।”””

মোংলা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ মাধ্যমে এ সাজা প্রদান করেন শারমিন আক্তার সুমী

আদালতের মামলা সূত্রে জানা যায়: মোংলা পৌর শহরের ৬ নং ওয়ার্ডে সকাল ১১ টায় রাতারাতি কলোনী এলাকায় অভিযান চালিয়ে মোঃ জুয়েল সরদার (৩০)কে ইয়াবাসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আমিরুল ইসলামের দাখিলকৃত প্রসিকিউশনের ভিত্তিতে তাকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।”””

সকাল সাড়ে ৯ টায় বৈরাগীখালী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ রাহুল বিশ্বাস (৩৫)কে গ্রেফতার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদারের প্রসিকিউশনে তাকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।”””

সকাল সাড়ে ৮ টায় মোংলা দিগরাজ এলাকা থেকে গাঁজাসহ লিপন কুমার মন্ডল (৪০)কে আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস, এম, জাফরুল আলমের দাখিলকৃত প্রসিকিউশনে তাকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।”‘

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে মোংলা এলাকায় এ ধরণের টাস্কফোর্স ও মোবাইল কোর্টের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।