চিতলমারীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ মুখ রুমা শারমিন জাহান

9 March 2026, 11:34:42

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজকর্মী রুমা শারমিন জাহান রুমা। ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি অনেকের কাছে পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।

রুমা শারমিন জাহান রুমা বাগেরহাট সরকারি পি.সি কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স সম্পন্ন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। তিনি বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং বর্তমানে চিতলমারী থানা মহিলা দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন বলে স্থানীয়রা জানান। তরুণ প্রজন্মের অংশগ্রহণ ও নারীর নেতৃত্বকে আরও শক্তিশালী করতে তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

রুমা শারমিন জাহান রুমা চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ইমরান আলীর কন্যা। তিনি ১৯৯১ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

সম্ভাব্য প্রার্থী রুমা শারমিন জাহান রুমা বলেন, “আমি চাই চিতলমারীর মানুষের পাশে থেকে কাজ করতে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

স্থানীয় সচেতন মহলের মতে, যোগ্যতা, শিক্ষা ও সামাজিক সম্পৃক্ততার কারণে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে রুমা শারমিন জাহান রুমা আগামী নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

 

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।